কর্মীসভায় দলীয় লাইনের বাইরে কথা, পরে ‘স্লিপ অব টাং’ বললেন পটিয়ার বিএনপি নেতা

গণভোটের মতো স্পর্শকাতর প্রশ্নে ‘না’ ভোটের আহ্বান দিয়ে নিজ দলকেই বিব্রত অবস্থায় ফেলেছেন পটিয়া উপজেলা বিএনপির এক নেতা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপির প্রার্থীর পক্ষে আয়োজিত কর্মীসভায় ওই বক্তব্য ছড়িয়ে পড়তেই স্থানীয় রাজনীতিতে তৈরি হয় তীব্র বিভ্রান্তি।

সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর শুরু হয় সমালোচনা। পরে চাপের মুখে নেতা দাবি করেন, এটি ছিল ভুলবশত বলা কথা, অর্থাৎ ‘স্লিপ অব টাং’।

ঘটনাটি ঘটে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এনামুল হক এনামের পক্ষে আয়োজিত এক কর্মীসভায়। সেখানে বক্তব্য দেন হাইদগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন। সভায় গণভোট প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৌশলগত কারণে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের কথা বলেছেন, কিন্তু বাস্তবতা ভিন্ন।

পরে বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্ক আরও তীব্র হয়।

বিষয়টি নিয়ে জসিম উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি ভুলবশত ‘না’ ভোটের পক্ষে বলেছি। এটা আসলে স্লিপ অব টাং। আমি দলের আদর্শ ও আমার নেতা তারেক রহমানের বাইরে নই। তার আগে একজনের সঙ্গে রাগ হয়েছিল। রাগের মাথায় এসব বলে ফেলেছি।’

ksrm