কর্ণফুলী নদীতে নৌযানে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও ১ জনের মৃত্যু

কর্ণফুলী নদীতে মাছ ধরার নৌযানের ইঞ্জিন রুমে বিস্ফোরণের ঘটনায় আরেক দগ্ধ ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই নৌযানের প্রকৌশলী ছিলেন। এ নিয়ে দগ্ধ ছয়জনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুলাই) মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত প্রকৌশলীর নাম তামিম। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। রোববার বিকেল ৫টায় গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এর আগে ১ জুলাই ঢাকায় নেওয়ার পথে জাহাজের ইঞ্জিন বিভাগের গ্রিজার মো. রুবেল (৩২) ও শাহ আলম (৪০) মারা যান।

কর্ণফুলী নদীতে মাছ ধরে আসার পর নোঙর করা ‘এফভি দেশ’ নৌযানের ইঞ্জিনকক্ষে গত ৩০ জুন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় জাহাজের নাবিকসহ ছয়জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। সেখানে আশিকুজ্জামান তামিম, মো. রুবেল ও শাহ আলমকেউন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

আরএ/ডিজে

ksrm