কর্ণফুলী নদীতে নিখোঁজ কিশোরের লাশ পাওয়া গেল দুই দিন পর

0

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নিখোঁজ মো. সোহাগ (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

সোমবার (২৩ মে) ভোর সাড়ে ৬টার দিকে ফিশারিঘাট এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

গত শনিবার (২১ মে) রাতে বাবা মো. করিমের সঙ্গে শহরে আসার সময় সাম্পান উল্টে সোহাগ নামে ওই কিশোর নিখোঁজ হয়। তাকে উদ্ধার করতে রাতেই অভিযান চালায় ফায়ার সার্ভিস।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, ‘কর্ণফুলি নদীতে সাম্পান উল্টে নিখোঁজ কিশোরের মরদেহটি ফিশারি ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।’

আরএ/এমএফও

ksrm