কর্ণফুলীতে ঐতিহ্যবাহী সাম্পান বাইচ প্রতিযোগিতার ২০তম আসরে প্রথম হয়েছে কর্ণফুলী চরপাথরঘাটা বড় সাম্পান সমিতি সমিতির মোজাম্মল মাঝি।

রোববার (১০ মে) বিকালে কর্ণফুলী নদীর ফিরিঙ্গি বাজার ঘাট থেকে শুরু হয়ে চরপাথরঘাটা ব্রিজঘাট এলাকায় গিয়ে শেষ হয় এ প্রতিযোগিতা।

এছাড়া প্রতিযোগিতায় শিকলবাহার ওহিদিয়া কাশেম মাঝি দ্বিতীয় ও চরপাথরঘাটার রনি মাঝি তৃতীয় হয়েছেন।
এবারের সাম্পান বাইচ প্রতিযোগিতায় ১১টি দল অংশ নেয়। ফিরিঙ্গিবাজার অভয়মিত্র ঘাট থেকে শুরু হয়ে দক্ষিণের চরপাথরঘাটা ঘাট ব্রিজ ঘাট পর্যন্ত দণ্ড বেয়ে গন্তব্যে পৌঁছান প্রতিযোগীরা।
এ প্রতিযোগিতা দেখার জন্য দুপুরের পর থেকে দুই পাড়ে হাজারো দর্শনার্থীদের অবস্থান নেয়। সরাসরি সাম্পান বাইচ খেলা উপভোগ করার জন্য মাঝ নদীতে নৌকা ভাড়া করে দেখে। প্রতি বছরের ন্যায় এ বছরের কিশোর-তরুণেরা নৌযানে সাউন্ডবক্স বাজিয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।
সাম্পান বাইচ খেলা নিয়ে চরপাথরঘাটা সিডিএ মাঠে চলছে ৩ দিনব্যাপী মেলা।
চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র ও এই সম্মান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন সাম্পান খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।
প্রধান অতিথি সরওয়ার জামাল নিজাম বলেন, মাঝিরা আছে বলে কর্ণফুলী নদীর এই বৈচিত্র্যতা আছে। যেটা আমাদের দেশের গৌরব এবং সম্পদ। আমি সব সময় মাঝিদের অধিকার রক্ষার জন্য সোচ্চার থাকবো।
সভাপতির বক্তব্যে আলী আব্বাস বলেন, কর্ণফুলী নদীর অবৈধ দখল দূষণ রক্ষা করাটা এখন আমাদের নৈতিক দায়িত্ব। নদী না বাঁচলে বাংলাদেশের অর্থনীতি অচল হয়ে যাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়েটের প্রাক্তন ভিসি প্রফেসর মোজাম্মেল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি মো. ইদ্রিস মিয়া, চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের উপদেষ্টা, চ্যানেল আই চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান সাংবাদিক আলীউর রহমান, কর্ণফুলী এসি ল্যান্ড আল আমিন হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সদস্য এসএম মামুন মিয়া, কর্ণফুলী থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ওসমান, কোতোয়ালী বিএনপির সাধারণ সম্পাদক আক্তার খান, কর্ণফুলী থানার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. হারুন, সমাজসেবক মির্জা বাহার, সাম্পান খেলানও চাঁটগাইয়া সংস্কৃতি মেলার প্রধান সমন্বয়ক মীর্জা মো. ইসমাইল, চরপাথরঘাটা ইউনিয়নে প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম মঈনউদ্দীন, সেলিম খান, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এসএম পেয়ার আলী, সিনিয়র সহসভাপতি জাফর আহমদ, সহ সভাপতি লোকমান দয়াল।
আরএ/ডিজে




