কর্ণফুলীতে ভাসছিল অচেনা ব্যক্তির লাশ

0

কর্ণফুলী নদী থেকে এক অচেনা পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম নগরীর সদরঘাট নৌপুলিশের একটি টহল টিম লাশটি উদ্ধার করে।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে কর্ণফুলী নদীর পাইলট ঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিকভাবে লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি। তবে পুলিশের ধারণা, লাশটি অন্তত ৪-৫ দিনের পুরনো। লশটির মুখ ও গঠন দেখে মনে করা হচ্ছে মৃত ব্যক্তির বয়স প্রায় ৫৫ বছর। লাশটির উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি।

নৌপুলিশ সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘কর্ণফুলী নদীর পাইলটঘাট থেকে বিবস্ত্র অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। আমরা লাশটির পরিচয় শনাক্তের জন্য দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়েছি। আমরা লাশটির পরিচয় জানতে কাজ করছি।’

বিএস/ডিজে

ksrm