করোনায় আক্রান্ত আইইডিসিআরের ৬ কর্মী, কোয়ারেন্টাইনে গেলেন সব কর্মকর্তা

0

জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ৬ জন কর্মীসহ তাদের সংস্পর্শে আসা আরও দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্তরা ইতিমধ্যে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আইইডিসিআরের টেকনোলজিস্টসহ ৬ কর্মী করোনার পরীক্ষায় পজিটিভ আসার পর প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাসহ সব কর্মকর্তা কোয়ারেন্টাইনে চলে গেছেন। এই কর্মকর্তারা আইইডিসিআর ভবনের বাইরে থেকে আলাদা এক ভবনে কোয়ারেন্টাইনে আছেন। সেখান থেকে তারা নিয়মিত অফিসের কাজ করছেন।

জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)
জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক কর্মকর্তা এ বিষয়ে নিশ্চিত করে জানান, আইইডিসিআরে করোনায় আক্রান্ত ৬ কর্মীর মধ্যে রয়েছেন টেকনোলজিস্ট ও পচ্ছিন্নতাকর্মীও। এরপর আক্রান্ত হন তাদের সংস্পর্শে আসা পরিবারের দুই সদস্যও।

সিপি

ksrm