কক্সবাজারে হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার 

কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল থেকে অর্জুন দাশ নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এন্ডারসন রোডের হোটেল নিশীথার ৪০৮ নম্বর কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।

হোটেল সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল অর্জুন দাশ এক অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে কক্ষটি তিন দিনের জন্য ভাড়া নেন। নির্ধারিত সময় পার হয়ে গেলেও কক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হয়। পরে হোটেলকর্মীরা কক্ষের সামনে গিয়ে ভেতর থেকে তীব্র দুর্গন্ধ অনুভব করেন।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটি নগ্ন অবস্থায় ছিল এবং পাশ থেকে একটি গামছা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন ধরে মরদেহটি কক্ষে পড়ে থাকায় এটি অর্ধগলিত হয়ে যায়।

এদিকে অর্জুন দাশের সঙ্গে থাকা অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে হোটেলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ডিজে

ksrm