কক্সবাজারের সমুদ্রে গোসলে নেমে পিতা-পুত্রের মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে গোসলে নেমে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ জুন) দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রাজশাহীর শাহীনুর রহমান (৬০) ও তার ছেলে সিফাত (২০)।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতদের উদ্ধারকারী সিসিএফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত জানান, বাবা-ছেলে একসঙ্গে গোসলে নেমে ভেসে যাচ্ছিলেন। তখন লাইফগার্ডের কর্মীরা দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সাইফুল্লাহ সিফাত বলেন, হাসপাতালে নেওয়ার পর তারা অতিরিক্ত রক্ত বমি করে। একপর্যায়ে মৃত্যুবরণ করেন।

নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওসি ইলিয়াস খান।

ডিজে

ksrm