ওমানে এসির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফটিকছড়ির প্রবাসী নিহত

মধ্যপ্রাচ্যের ওমানের সোহার এলাকায় একটি রেস্টুরেন্টে এসির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. এনাম নামে চট্টগ্রামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহত এনাম (৪০) ফটিকছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাদি বাপের বাড়ির মৃত জাগির হোসেনের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

এনামের পারিবার জানায়, রেস্টুরেন্টে এসির কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন এনাম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এনামের প্রতিবেশী বেলাল বিন নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এনামের মরদেহ বর্তমানে ওমানের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে।

ডিজে

ksrm