এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রে অনুপস্থিত ১ হাজার ৩ জন

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এক হাজার তিনজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে শুধুমাত্র মহানগরীতেই অনুপস্থিত ছিল ৬৯২ জন। এছাড়া কক্সবাজার জেলায় ১৪৫ জন, রাঙামাটি জেলায় সাত ৫৮, খাগড়াছড়ি জেলায় ৬৫ এবং বান্দরবানে ৪৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, মঙ্গলবার বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৯৪ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল ১ হাজার ৩ জন। তবে কোথাও কোনো বিশৃঙ্খল পরিস্থিতির খবর শোনা যায়নি।

চট্টগ্রাম বোর্ডের তথ্য অনুযায়ী, এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৩০ হাজার ৭২৪ জন। যাদের মধ্যে ৫৬ হাজার ৩৫১ জন ছাত্র ও ৭৪ হাজার ৩৭৩ জন ছাত্রী।

আইএমই/ডিজে

ksrm