এনজিও ব্যুরোর অনুমোদন পেল ‘সাদ বাংলাদেশ’-এর নতুন কমিটি

কামনাশীষ দাশ চেয়ারম্যান, এনায়েতুর রহিম সাধারণ সম্পাদক

বাংলাদেশ সরকারের এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর অনুমোদন পেয়েছে বেসরকারি জাতীয় এনজিও সংস্থা ‘সাদ বাংলাদেশ’-এর নতুন কার্যনির্বাহী কমিটি। ২০২৫ থেকে ২০২৭ মেয়াদের জন্য গঠিত এই কমিটিতে কামনাশীষ দাশকে চেয়ারম্যান এবং এনায়েতুর রহিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ঢাকার তেজগাঁওস্থ এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো থেকে স্যোশাল অ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট অব বাংলাদেশ-সাদ বাংলাদেশ (রেজিস্ট্রেশন নং-২৫৮৬)-এর এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

সাত সদস্যের এই কমিটিতে আরও রয়েছেন সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান স্বরূপ কুমার দত্ত, কোষাধ্যক্ষ সানি বড়ুয়া এবং নির্বাহী সদস্য জিয়াউদ্দিন রিংকু ও কামাল হোসেন তালুকদার।

এর আগে সংগঠনের কার্যালয়ে সাধারণ সম্পাদক এনায়েতুর রহিম ২০২৪-২০২৫ সালের বার্ষিক কর্মসূচির প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি জানান, বৈশ্বিক আর্থিক মন্দা ও যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে পরিবেশ ও বনায়ন, শিক্ষা, নিরাপদ জীবিকায়ন, মানবাধিকার এবং শিশু অধিকার বাস্তবায়নসহ বিভিন্ন খাতে প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য দাতা সংস্থার সঙ্গে প্রাথমিক যোগাযোগ চলছে।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান কামনাশীষ দাশ উল্লেখিত প্রকল্পগুলো বাস্তবায়নে সংগঠনের সদস্যদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

ksrm