এক হাজার মানুষকে শীতবস্ত্র দিলো ‘নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশন’

সাতকানিয়ায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ‘নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশন’। তারা এক হাজার মানুষের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) মাদার্শা ইউনিয়নে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

তিনটি সংগঠনের যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।

প্রধান অতিথি বলেন, নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশন মানবতার সেবায় নিবেদিত একটি সংগঠন। তারা সবসময়ই মানবিক কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। মানুষের প্রতি দায়বদ্ধতা ও মানবিকতার জায়গা থেকে তারা যে উদ্যোগ গ্রহণ করছে, এই শীতবস্ত্র বিতরণ তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

এতে সভাপতিত্ব করেন নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদ আহসান খালিদ।

বক্তব্য রাখেন পথস্যু চ্যারিটি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডা. মোনালি ফারহা, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আমিরুল ইসলাম এবং পররাষ্ট্র মন্ত্রণালয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইবরাহীম মিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান, ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পরিচালক সরকার সারোয়ার আলম, সহযোগী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জাবিদ আহসান খালিদসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সংগঠক নাজিম হোসেন।

ksrm