একদিনে ৫০০ গাছের চারা বিতরণ করলো ‘রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদ’

গাছ লাগাই, প্রাণ বাঁচাই—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ৫০০ বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়।

শুক্রবার (২২ মে) বিকেলে উৎসবমুখর পরিবেশে সংগঠনের প্রথম দিনের এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে পরিষদের উপদেষ্টা ও লেখক মো. আবদুর রাজ্জাক।

উদ্বোধন অনুষ্ঠান তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের এই সংকটময় সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদ কেবল সাহিত্য চর্চায় সীমাবদ্ধ নয়, সমাজ ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতা থেকেই আমাদের এই আয়োজন। একটি গাছ রোপণ করা মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তোলা।

সংগঠনের সহ-সভাপতি, কবি ও শিক্ষক জনাব মো. আবু নাসের তার বক্তব্যে বলেন, প্রকৃতি ও সাহিত্য অঙ্গাঙ্গীভাবে জড়িত। প্রকৃতি বাঁচলে মানুষের মন বাঁচবে, আর মন বাঁচলে তবেই সুস্থ সাহিত্যের বিকাশ ঘটবে। আমরা প্রতিটি সদস্যকে অন্তত একটি করে গাছ লাগানোর এবং তা পরিচর্যা করার আহ্বান জানাচ্ছি।

সাধারণ সম্পাদক শাহী মোহাম্মদ ইলিয়াছ কর্মসূচির উদ্দেশ্য ব্যক্ত করে বলেন, প্রথম দিনের এই সফলতার পর পর্যায়ক্রমে রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় এই চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মো. বাছির মিয়া, অর্থ সম্পাদক শান্ত বড়ুয়া আপন, সমাজকল্যাণ সম্পাদক ও গীতিকার আজাদ শাহ, সহ-সাহিত্য সম্পাদক মিস জেসি আকতার, সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম এছাড়াও পরিষদের সম্মানিত সদস্য মায়া আকতার, মো. আমজাদ হোসেন, মো. আরমান, মো. ইমরানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্য ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

ksrm