উৎসবমুখর আয়োজনে চট্টগ্রামে চকরিয়া সমিতির নতুন কমিটির অভিষেক

চট্টগ্রাম নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চকরিয়া সমিতি চট্টগ্রামের নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান।

শনিবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত এ আয়োজনে সমিতির সদস্য ও আমন্ত্রিত অতিথিদের সরব উপস্থিতিতে ২০২৬–২৭ মেয়াদের জন্য নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

চকরিয়া সমিতি চট্টগ্রামের ১৮তম দ্বিবার্ষিক নির্বাচনে নির্বাচিত নতুন কার্যনির্বাহী পরিষদের শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি ড. মোহাম্মদ সানাউল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক হামিদ হোছাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কন্ট্রাক্টর। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা আতাউল হক এবং ইঞ্জিনিয়ার নুর হোসেন।

প্রধান নির্বাচন কমিশনার হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. ফরিদুদ্দিন ফারুক, অধ্যাপক নঈম কাদের, বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ সিকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার নতুন কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত নেতাদের নাম ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে সভাপতি ড. মোহাম্মদ সানাউল্লাহ, সহসভাপতি এম হামিদ হোছাইন, এম জাহাঙ্গীর কবির চৌধুরী ও মোহাম্মদ নিজাম উদ্দিন এবং সাধারণ সম্পাদক হামিদ হোছাইন দায়িত্ব পান। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক এম মোবারক আলী, অর্থ সম্পাদক আবদুল মান্নান খোকন, পরিকল্পনা সম্পাদক মিনারুল ইসলাম, প্রচার সম্পাদক মো. রিদুয়ান, সমাজকল্যাণ সম্পাদক রোটারিয়ান অধ্যক্ষ ডা. মো. আনোয়ার হোছাইন মানিক, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে কুলসুম মিনু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. ওসমান গণি, শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার, দপ্তর ও পাঠাগার সম্পাদক অলীদ উল আজিম এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মোহাম্মদ আবুল হাশেম, আবু মোশাররফ রাসেল, মুহাম্মদ আবু সুফিয়ান, মুহাম্মদ ওমর ফারুক সজীব, সাইদুর রহমান মিন্টু ও হোসাইন আকতার রাফি নির্বাচিত হন।

অনুষ্ঠানে বক্তারা চকরিয়া সমিতি চট্টগ্রামের ঐতিহ্য, সামাজিক ভূমিকা ও অবদানের কথা তুলে ধরে বলেন, চকরিয়া ও পেকুয়ার সার্বিক উন্নয়ন এবং প্রবাসী চকরিয়াবাসীর ঐক্য সুদৃঢ় করতে নতুন নেতৃত্বকে দায়িত্বশীল ও জনকল্যাণমুখী ভূমিকা রাখতে হবে। তাঁরা চকরিয়া ও পেকুয়াবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ksrm