উপজেলা সদর নিয়ে উত্তাল উত্তর ফটিকছড়ি, ২৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বর্জনে শিক্ষার্থীরা

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলা সদর দপ্তর কোথায় হবে, সেই দাবিতে একযোগে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন উত্তর ফটিকছড়ির ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

উপজেলা সদর নিয়ে উত্তাল উত্তর ফটিকছড়ি, ২৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বর্জনে শিক্ষার্থীরা 1

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় তারা এ কর্মসূচি পালন করেন। একই সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল এবং সড়কে নেমে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদের দাবি, সদ্য ঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলা সদর দপ্তর ভূজপুরে নয়, নারায়নহাট ও দাঁতমারার মধ্যবর্তী জুজখোলা মৌজায় স্থাপন করতে হবে।

উপজেলা সদর নিয়ে উত্তাল উত্তর ফটিকছড়ি, ২৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বর্জনে শিক্ষার্থীরা 2

উত্তর ফটিকছড়ির নারায়নহাট, দাঁতমারা ও বাগান বাজার ইউনিয়নের ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একযোগে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উপজেলা সদর নিয়ে উত্তাল উত্তর ফটিকছড়ি, ২৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বর্জনে শিক্ষার্থীরা 3

এ সময় নারায়নহাট আদর্শ ডিগ্রি কলেজ ও হেয়াকো বনানী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সড়কে নেমে বিক্ষোভ করেন। তাদের এই কর্মসূচির সঙ্গে ওই দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরাও একাত্মতা প্রকাশ করেন।

উপজেলা সদর নিয়ে উত্তাল উত্তর ফটিকছড়ি, ২৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বর্জনে শিক্ষার্থীরা 4

উত্তর ফটিকছড়ি সচেতন নাগরিক সমাজের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, তারা দীর্ঘদিন ধরে নাগরিক হিসেবে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। উত্তরাঞ্চলের তিনটি ইউনিয়নে ভোটার, জনসংখ্যা ও রাজস্ব আদায় বেশি হলেও অতীতে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়নি।

শিক্ষার্থীরা আরও বলেন, ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর ভূজপুরে স্থাপন করা হলে উত্তরাঞ্চলের তিনটি ইউনিয়নের বাসিন্দারা এর কোনো সুফল পাবেন না। তাই তারা ভূজপুরের পরিবর্তে নারায়নহাট ও দাঁতমারার মধ্যবর্তী যৌক্তিক স্থান জুজখোলা মৌজায় উপজেলা সদর দপ্তর স্থাপনের দাবি জানান।

দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন।

ksrm