নদীপথে ইয়াবা পাচারের সময় এক যুবককে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে ৩৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক যুবকের নাম মো. হামিদ (৩৫)। তিনি কক্সবাজারের কুতুবদিয়ার বড়ঘোপ কাশেম বাড়ির আবুল কাশেমের ছেলে।
বুধবার (১১মার্চ) সন্ধ্যা ৬টায় সদরঘাটের কর্ণফুলী নদীতে টহল দেওয়ার সময় কুতুবদিয়া থেকে আসা ওই বোটযাত্রীর শরীর তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
সদরঘাট নৌপুলিশের এসআই আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া থেকে আসা ওই যাত্রীর দেহ তল্লাশি করে ৩৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা পাচারের কথা স্বীকার করেছে আটক হামিদ। জিজ্ঞাসাবাদে তিনি জানান, কক্সবাজার থেকে ছোটন নামে ব্যক্তির কাছ থেকে ইয়াবাগুলো কিনেন তিনি।
সদরঘাট নৌপুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সড়কপথ ফেলে নদীপথে মাদক পাচার করা হচ্ছে। গোপন সংবাদে একজন আটক করা হয়েছে, তবে অপর পালিয়ে গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
জেএস/ডিজে




