ইপিজেডে পুলিশের অভিযানে ধরা পড়ল ‘জাম্বু’, আছে ১১ মামলা

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার নিউমুরিং তক্তারপুল এলাকায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম প্রকাশ ‘জাম্বু’ (৩৫) নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বন্দর থানার ৩৮ নম্বর ওয়ার্ডের পুরাতন ডাকঘর এলাকার কুড়িপুকুরপাড়ের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত রুহুল আমিন এবং মায়ের নাম মরিয়ম বেগম।

পুলিশ জানায়, উপ–পুলিশ কমিশনার (বন্দর) ও অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (বন্দর)–এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম এবং ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে এসআই মোহাম্মদ শাহীন মিয়া অভিযান পরিচালনা করেন।

পুলিশের ভাষ্য, ইপিজেড থানার একটি চুরির মামলায় নুরুল ইসলাম পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে ইপিজেড থানাসহ চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় একটি টিসি মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।

ksrm