ইপিজেডে আবাসিক ভবনে জুয়ার আসর, রাতের অভিযানে গ্রেপ্তার ১১

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকার নিউমুরিংয়ে জুয়ার আসর থেকে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়ার খেলার সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়।

সোমবার (২০ জুলাই) রাতে নিউমুরিং রোড সাকিনের মীরাপাড়ায় সোলেমান কোম্পানির বাড়ির প্রকৌশলী শাহাদাতের ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে জুয়ার আসর থেকে তাস এবং নগদ ১৫ হাজার ৭২০ টাকা জব্দ করে এসআই মোহাম্মদ শাহীন মিয়ার নেতৃত্বে একটি দল।

জানা গেছে, আসামি আব্দুস সালাম ভাড়া নেওয়া রুমটি জুয়া খেলার জন্য ব্যবহার করতে দিতেন। তিনি নিয়মিত সেখানে জুয়ার আসর বসাতেন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি এবং অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আমাদের জিরো টরালেন্স অব্যাহত থাকবে। জুয়া প্রতিরোধ আইনে গ্রেপ্তারদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

ksrm