ইউএসটিসির শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধে তীব্র যানজট

0

ইংরেজি বিভাগের একটি পরীক্ষা সংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) শিক্ষর্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে খুলশী থানার ফয়েজ লেক এলাকার জাকির হোসেন রোডে সড়ক অবরোধ করে। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। সড়কে টায়ার জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এসময় ফয়েজ লেকসহ আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

ফয়েজ লেকসহ আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
ফয়েজ লেকসহ আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

ইস্পাহানি পাবলিক স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী যুবারা তানজিরের অভিভাবক দিলরুবা হোসেন বলেন, ‘রাস্তাঘাটে যদি এমন পরিস্থিতি হয় বাচ্চাদের তো সমস্যা হবে। ইদানিং এমনিতেই স্কুলে যেতে ভয় পায় অনেক বাচ্চা।’

ইউএসটিসির প্রক্টর নূরে আলম সিদ্দিকী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ইংরেজি বিভাগের একটা পরীক্ষা সংক্রান্ত বিষয়েই শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। আমরা তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’

এসআর/সিপি

ksrm