আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন মো. শামছুল আলম। এছাড়া একইভাবে নির্বাহী পরিচালক হয়েছেন খন্দকার সাইফুল ইসলাম।
প্রধান নির্বাচন কমিশনার শাহ আলম বেপারী, নির্বাচন কমিশনার মো. রুহুল আমিন ও নির্বাচন কমিশনার সামসুদ্দিনের পরিচালনায় ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে সকল পরিচালকদের মতামতের ভিত্তিতে তাদের বিজয়ী ঘোষণা করা হয়।
আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটির করার কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার তাদের দায়িত্ব অর্পণ করেন।


