আসাক’র ‎সিনিয়র ভাইস চেয়ারম্যান হলেন রাসেল, সাংগঠনিক সম্পাদক শাওন

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এএফএম রাসেল পাটোয়ারী সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং মো. আল-আমিন শাওন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

‎ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার শাহ আলম বেপারী, নির্বাচন কমিশনার মো. রুহুল আমিন ও নির্বাচন কমিশনার সামসুদ্দিনের পরিচালনায় ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে সম্প্রতি নির্বাচন অনুষ্ঠিত হয়।

‎সকল পরিচালকের মতামতের ভিত্তিতে চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক পদে কোনো মনোনয়নপত্র জমা না পড়ায় মো. শামছুল আলমকে চেয়ারম্যান এবং খন্দকার সাইফুল ইসলাম সজলকে নির্বাহী পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

‎পরে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের জন্য প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব প্রদান করেন। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান, নির্বাহী পরিচালক ও নির্বাচন কমিশনারদের উপস্থিতিতে এএফএম রাসেল পাটোয়ারীকে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং মো. আল-আমিন শাওনকে সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।

‎নির্বাচন কমিশন জানায়, আগামী সাতদিনের মধ্যে যেসব পদে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন, সেসব পদে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে। এর মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ksrm