আলমারিতে আমেরিকান পিস্তল, আইফোনের বক্সে রাখা ৬০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বাসার আলমারি থেকে বিদেশি পিস্তল, ইয়াবা ও এক রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। উদ্ধার করা অস্ত্রটি আমেরিকার তৈরি।

আটক মো. সোহেল (৩১) মৃত মো. নাছিরের ছেলে। তিনি বাকলিয়া থানার মিয়াখান নগরের ময়দার মিল এলাকার জে কে টাওয়ার (রফিক চৌধুরী বিল্ডিং) তৃতীয় তলার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টায় ডিবি মহানগর উত্তর বিভাগ টিম বাকলিয়ার ময়দার মিল এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সোহেল স্বীকার করেন, তার ভাড়া বাসার শয়নকক্ষে ইয়াবা ও অবৈধ আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছেন।

পরে বাসায় তল্লাশি চালিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা একটি আইফোনের বক্স থেকে ৬টি পলিপ্যাকেটে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার মোট ওজন ৬০ গ্রাম।

এছাড়া একই কক্ষের স্টিলের আলমারির ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এটি প্রায় ৭ দশমিক ৯ ইঞ্চি দৈর্ঘ্যের পিস্তলটির গায়ে ‘MADE IN USA’ লেখা ছিল। পিস্তলটির ফায়ারিং পিন ও ট্রিগার সচল এবং এতে একটি ম্যাগাজিন সংযুক্ত ছিল। একই স্থান থেকে KF 7.65 লেখা একটি এক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।

আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিজে

ksrm