আরব আমিরাতে প্রবাসীদের পোস্টাল ভোট নিয়ে প্রচারণা সভা

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের পোস্টাল ব্যালটে ভোটদান নিয়ে দুবাই কনস্যুলেটে একটি প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের বক্তব্য, প্রবাসীরা নিজ নিজ অবস্থান থেকে তথ্য ছড়িয়ে দিলে ও অন্যদের উৎসাহিত করলে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা—বিদেশে বসেই ভোট দেওয়ার সুযোগ—আরও বিস্তৃত হবে।

আরব আমিরাতে প্রবাসীদের পোস্টাল ভোট নিয়ে প্রচারণা সভা 1

গত সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান।
সভায় প্রবাসী সাংবাদিক ও উপস্থিত অতিথিদের প্রশ্নের উত্তর দেওয়া হয়। পাশাপাশি পোস্টাল ব্যালটের আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় ধাপ এবং প্রবাসী ভোটারদের করণীয় নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়।

রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য হচ্ছে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা। বিদেশে থাকা নাগরিকরা যাতে নিজ নিজ অবস্থান থেকে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে দ্রুত কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি অনুযায়ী উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করছেন এবং নির্বাচন কমিশনের চলমান প্রচারণা তারই অংশ।

সভায় উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার, শ্রম কাউন্সিলর আব্দুস সালাম, কনস্যুলেটের প্রেস সচিব আরিফুর রহমান, সময় টেলিভিশনের প্রতিনিধি শিবলী আল সাদিক, প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি ও ডিবিসি নিউজের প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, প্রবাস ক্লাবের সভাপতি ও দৈনিক ঢাকা জার্নালের প্রতিনিধি এস এম ফয়জুল্লাহ শহীদ, গ্লোবাল টেলিভিশনের নওশের আলম, গাজী টিভির ফখরুদ্দিন মুন্না, বণিক বার্তার গোলাম সরওয়ার, চ্যানেল এসের মামুনুর রশিদ এবং ভালো নিউজের প্রতিনিধি মনিরুল ইসলামসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতারা।

ksrm