আমীর খসরুর পক্ষে বন্দর এলাকায় মিছিল ও পথসভা অনুষ্ঠিত

চট্টগ্রাম নগরীতে বন্দর থানা যুবদলের উদ্যোগে চট্টগ্রাম-১১ আসনের বিএনপির প্রার্থী, সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আমীর খসরুর পক্ষে বন্দর এলাকায় মিছিল ও পথসভা অনুষ্ঠিত 1

৬ ফেব্রুয়ারি, শুক্রবার বিকাল ৪টায় ধানের শীষের পক্ষে মিছিলটি নগরীর ইপিজেড মোড় থেকে শুরু হয়ে সল্টগোলা ক্রসিং মোড়ে পথসভার মধ্যদিয়ে শেষ হয়।

আমীর খসরুর পক্ষে বন্দর এলাকায় মিছিল ও পথসভা অনুষ্ঠিত 2

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন।

বন্দর থানা যুবদলের সংগঠক আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে এবং জুলাইযোদ্ধা কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ফারহান জামিলের সঞ্চালনায় পথসভায় উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সহ সম্পাদক ইয়াছিন আজাদ, নগর যুবদল নেতা জুয়েল, জিলহাজ শাকিল, ইকবাল, রানা, শাহজাহান, রিয়াদ,৩৭ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো. সাহেদ, মো. জামাল,৩৮ নম্বর ওয়ার্ড যুবদল নেতা সাব্বির হোসেন হিরা, কামরুল হাসান কাজল, মো. রাসেল, মো. লোকমান, সাইফুল, খোকন, মিজান, সোহাগ, নূর হোসেন, মো. জাফর, মফিজ সওদাগর, খাইরুল, মুন্নাসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির নগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন বলেন, আমাদের লক্ষ্যে পৌঁছাতে আর মাত্র চারদিন বাকি। আমাদের বিভিন্নভাবে উস্কানি দেওয়া হচ্ছে, আমাদের বিভিন্নভাবে লাইনচ্যুত করার চেষ্টা করা হচ্ছে। আমরা ঐক্যবদ্ধ থেকে এই গুপ্ত বাহিনীর সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেবো, ইনশাল্লাহ। এই গুপ্ত বাহিনী যে ষড়যন্ত্র করছে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য, এরকমের কোনো ষড়যন্ত্র করা হলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আপনাদের চরম শিক্ষা দিবে।

ksrm