আমজুরহাট ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতলো ‘কাগজীপাড়া ফ্রেন্ড সার্কেল’

চট্টগ্রামের পটিয়ায় প্রথমবারের মতো আয়োজিত আমজুরহাট সুপার কিংস শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে ‘কাগজীপাড়া ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাব’। ফাইনালে তারা আমজুর হাট প্রাণ ফকির স্পোর্টিং ক্লাবকে ১ উইকেটে পরাজিত করে।

সোমবার (৪ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের এ ফাইনাল অনুষ্ঠিত হয়।

টসে জিতে ব্যাটিং করে আমজুর হাট প্রাণ ফকির স্পোর্টিং ক্লাব নির্ধারিত ওভারে ৩৯ রান সংগ্রহ করে।
জয়ের লক্ষ্যে নেমে শেষ ওভারের টানটান উত্তেজনায় ১ উইকেট হাতে রেখে জয় আদায় করে নেয় কাগজীপাড়া ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাব।

ব্যাট হাতে দলকে জয়ে অবদান রাখা মফিজুর রহমান মেহেদী নির্বাচিত হন ম্যান অব দ্য ম্যাচ।

প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলা ও ঐক্যের পথে পরিচালিত করে। এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা প্রয়োজন।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দীন সালাম মিঠু।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর কবির, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ মনির, বিএনপি নেতা জিল্লুর রহমান, আবদুল মাবুদ, ছাত্রদল নেতা ইব্রাহিম মির্জা, জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি শওকত আলী, মুফিজুর রহমান, আবু তৈয়ব, মো. ফোরকান, মো. আব্দুল আজিজসহ আরও অনেকে।

ফাইনাল ম্যাচ পরিচালনা করেন মো. আনিসুল ইসলাম ও আবু মারুফ রাব্বি।

পরে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। এই টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে।

ডিজে

ksrm