আন্তর্জাতিক সুফি কনফারেন্সের প্রচার উপ-কমিটির সভা

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের (এসজেডএইচএমটি) আয়োজনে অষ্টম আন্তর্জাতিক সুফি কনফারেন্স ২০২৬-এর প্রচার উপ-কমিটির এক সভা বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল ৩ টায় ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

প্রচার উপকমিটির আহ্বায়ক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজগর চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জসিম উদ্দিন, আরবি বিভাগের অধ্যাপক ড. জাফর উল্লাহ চৌধুরী, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক, ড. মো. আবুল হাসেম, ড. ওসমান মেহেদী, এসজেডএইচএমটির সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর, সাংবাদিক ও গবেষক নাসির উদ্দিন হায়দার, এসজেডএইচএম ট্রাস্টের প্রশাসনিক কর্মকর্তা তানভীর হোসেন, মোহাম্মদ আলী, মুহাম্মদ নঈম উদ্দীন, মাইজভাণ্ডারী একাডেমির গবেষণা সহকারী মাওলানা সাইদুল ইসলাম, এমফিল গবেষক মো. আকিব, আইমন রানা জিহাদ, মাওলানা মুজিবুল হক প্রমুখ।

এতে অধ্যাপক জসিম উদ্দিন বলেন, সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের আয়োজনে অতীতে সপ্তমবারের মতো আন্তর্জাতিক সুফি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে, যাতে দেশ-বিদেশের স্কলার ও সুফী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এবারও সারা বিশ্ব থেকে সুফী ধারার বিদগ্ধ গবেষকদের মিলনমেলা হয়ে উঠবে এই সুফি কনফারেন্স। কনফারেন্সের প্রচারণায় সংবাদ মাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।

ড. মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, মাইজভাণ্ডার দরবার মানবতা চর্চার মহান কেন্দ্র হয়ে উঠেছে। আন্তর্জাতিক সুফি কনফারেন্স মাইজভাণ্ডারের সুফী-দর্শন বিশ্ব পরিসরে পৌঁছে দেবে।

ড. জাফর উল্লাহ চৌধুরী বলেন, অষ্টম আন্তর্জাতিক সুফি কনফারেন্সে সারা বিশ্বের খ্যাতনামা স্কলাররা সুফীতত্ত্ব নিয়ে মূল্যবান গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন, তাদের উপস্থিতি এই আয়োজনকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আমি আশা করি।

ksrm