আনোয়ারা সাংবাদিক সমিতির (আসাস) ২০২৬-২৭ সালের নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন হুমায়ুন কবির শাহ সুমন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফরহাদুল ইসলাম।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার দেয়াং রেস্টুরেন্টে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি মনোনীত হয়।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক পূর্বকোণ ও কালের কণ্ঠের হুমায়ুন কবির শাহ সুমন এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক দিনকালের ফরহাদুল ইসলাম।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন চট্টগ্রাম প্রতিদিন ও দৈনিক সংবাদের প্রতিনিধি কাঞ্চন সুশীল, সহ-সভাপতি ইকবাল বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হৃদয়, অর্থ সম্পাদক জাবেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রিয়াদ এবং দপ্তর সম্পাদক নুরুল কবির।
নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন রূপন দত্ত, এনামুল হক নাবিদ ও জাহেদুল হক। সদস্য হিসেবে রয়েছেন রতন কান্তি দাশ এবং সাইদুর রহমান রনি।
এএইচ




