আনোয়ারা ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি, সংখ্যালঘুদের সুরক্ষায় ৮ দফা বাস্তবায়নের দাবি

আনোয়ারা ঐক্য পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন হরিপদ চৌধুরী বাবুল এবং বাবু যীশু দাশকে সদস্য সচিব করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টায় নগরীর আন্দরকিল্লা ঐক্য পরিষদ কার্যালয়ে আয়োজিত আনোয়ারা উপজেলা ঐক্য পরিষদের সভায় বক্তারা এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের দক্ষিণ জেলার সভাপতি তাপস হোড়।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ নামক ভূখণ্ডের জন্য সকলেই আন্দোলন, সংগ্রাম করলেও সংখ্যালঘুরা নিজভূমে পরবাসী হিসেবে দিন কাটাচ্ছে। তাই ঐক্য পরিষদ ঘোষিত আট দফা জরুরি ভিত্তিতে বাস্তবায়ন হওয়া দরকার।

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, সাগর মিত্র, অনুপ দাশ, প্রণব দাশগুপ্ত, হরিপদ চৌধুরী বাবুল, কল্লোল সেন, অধ্যাপক সুমন পাল, তাপস বল, দক্ষিণ জেলা যুব ঐক্য সভাপতি অ্যাডভোকেট সুমন সরকার, সাধারণ সম্পাদক গৌতম দাশ, যীশু দাশ, পলাশ মিত্র, কাজল বোস, কনক চৌধুরী, সাংবাদিক কাঞ্চন সুশীল, রামলাল দেবনাথ।

সভায় দ্বিতীয় পর্বে সর্বসম্মতিতে হরিপদ চৌধুরী বাবুলকে আহ্বায়ক ও যীশু দাশকে সদস্য সচিব এবং সাগর মিত্র, অনুপ দাশ, কল্লোল সেন, কাজল বোস ,জগন্নাথ সেন, রামলাল দেবনাথ, কনক চৌধুরী, মাস্টার সবুজ বড়ুয়া, সাংবাদিক কাঞ্চন সুশীলকে সদস্য করে তিন মাসের জন্য ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

৮ দফা দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, জনসংখ্যার আনুপাতিক হারে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করা, দেবোত্তর সম্পত্তি আইন প্রণয়ন এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন।

ksrm