চট্টগ্রামের আনোয়ারায় সড়ক থেকে উদ্ধার হওয়া দুই শিশুর মধ্যে ১৪ মাস বয়সী মোরশেদ মারা গেছে।
সোমবার (৫ জানুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
এর আগে ২৮ ডিসেম্বর রাতে আনোয়ারার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকা থেকে এক সিএনজি চালক ৪ বছর বয়সী আয়েশা ও ১৪ মাস বয়সী মোরশেদকে উদ্ধার করেন। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পরে অবস্থার অবনতি হলে মোরশেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ৮ দিন চিকিৎসার পর, ১ জানুয়ারি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে মোরশেদের মৃত্যু হয়।
জানা গেছে, শিশুদের বাবা-মা তাদের নিয়ে প্রায় ৬ মাস আগে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল এবং তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। শিশুদের উদ্ধার ও ফেলে যাওয়ার ঘটনায় শিশুদের বাবা-মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।
আইএমই/ডিজে




