আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুতের তারে বৈদ্যুতায়িত হয়ে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) আনোয়ারা উপজেলার ১ নম্বর বৈয়াগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের শাহ্ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আব্দুল হান্নান শাহ্ (২২)। তিনি ওই গ্রামের আব্দুল গফ্ফার শাহ্’র একমাত্র ছেলে এবং আনোয়ারা সরকারি কলেজে ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় পিতা আব্দুল গফ্ফার শাহ্। সকালেও যে ছেলের সঙ্গে নাস্তা করেছেন, সেই ছেলে এখন আর তাদের মাঝে নেই, সেটা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না।

নিহত আব্দুল হান্নান শাহর ফুফাতো ভাই সাংবাদিক এমরান হোসেন বলেন, হান্নান তার চাচাতো ভাইয়ের দোকানে থাকতো। পরীক্ষা উপলক্ষে ছুটি নিয়েছে। আজ পরীক্ষা না থাকায় সকালে সুপারি গাছ কাটতে গিয়েছিল। সেখানেই সুপারি গাছ বৈদ্যুতিক তারের সাথে লেগে বিদ্যুতায়িত হয় সে। এসময় তাকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, বৈদ্যুতায়িত হওয়া এক যুবককে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর মরহুমের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ডিজে

ksrm