চট্টগ্রামের আনোয়ারায় দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় ৩০ জনকে আটক করা হয়েছে। এ সময় মিছিলের ব্যানারসহ দুটি মাইক্রোবাস জব্দ করা হয়।
রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে আনোয়ারা-বাঁশখালী প্রধান সড়কের ৫ নম্বর বরুমচড়া ইউনিয়নের রাস্তার মাথা এলাকা থেকে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ জানায়, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের ব্যানারে কয়েকজন মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালায় জেলা ডিবি পুলিশ। এ সময় মিছিল থেকে ৩০ জনকে আটক করা হয়। পরে তাদের আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।
অভিযানে মিছিলের জন্য ব্যবহৃত ব্যানারসহ দুটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
গাড়ি দুটির নম্বর, চট্ট মেট্রো- চ ১১-৬৬৪৪ ও চট্ট মেট্রো- চ ১১-৯৬০০।
আটক ব্যক্তিরা হলেন—বাঁশখালীর বাহারচরা এলাকার মো. নজরুল ইসলাম (৩৪), মো. ইসমাইল (২০), নোমান মাহমুদ (১৫), মো. মিশকাত (২১), মাহিম উদ্দিন তুরাজ (১৫), মো. হাছান (১৫), মো. রিয়াজ (১৭), মো. ইমন (১৭), মো. আরিফ (১৮), মো. মিশকাত (১৫), মো. রাকিব (১৫), মো. মুজাহিদ (১৭), মো. জিহাদ (১৪), মো. রিফাত (১৮), মো. ছামির (১৫), মো. সাহেদ হোছাইন, মো. মিজবাহ (১২), মো. সজিব (১৬), মো. হাছান (১৫), মো. আজাদ হোসেন (১৯), আব্দুল্লাহ আল মামুন (১৫), মো. রিয়াদ (১৬), মিরাজ (১৫), রিফাতুল ইসলাম (১৫), মো. নেছার (১৪), মো. হৃদয় (২১), মো. খোকন (২৮), আব্দুর রহমান (১৪), মো. নাইম উদ্দিন (১৮) ও মো. আরাফাত (১৯)। এই আটকদের মধ্যে ১২ থেকে ১৭ বছর বয়সী বেশ কয়েকজন কিশোরও রয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ডিবি পুলিশ তাদের আটক করে থানায় হস্তান্তর করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হচ্ছে।
এএইচ




