আনোয়ারায় পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরে ডুবে রুহী (৫) ও তানিসা (৯) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা দু’জন চাচাতো বোন।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৫ নম্বর হেটিখাইন ওয়ার্ডের পশ্চিম হেটিখাইন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত রুহী স্থানীয় আহছান আলমের মেয়ে এবং তানিসা মোরশেদ আলমের মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দীন জানান, মোরশেদ এবং তার ভাই আহছান দু’জনই প্রবাসী। মঙ্গলবার দুপুরে পরিবারের অজান্তে দু’বোন বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইশাওয়ারা আতিকা জানান, বিকালে শিশু দু’টিকে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়। আমরা শিশু দুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছি।’

ডিজে

ksrm