আনোয়ারায় দুই মন্দিরের পূজার সামগ্রী ও দানবাক্সের টাকা চুরি

চট্টগ্রামের আনোয়ারায় রাতের আঁধারে শ্রীশ্রী গৌরীশংকর যোগাশ্রমে চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার হাইলধর ইউনিয়নের তেকোটা পশ্চিম নাথপাড়ায় এই চুরির ঘটনা ঘটে।

এদিন একই এলাকার সারদা চরণ নাথের (বৈদ্যের বাড়ি) শ্রীশ্রী চণ্ডী মণ্ডপেও চুরির ঘটনা ঘটে।

ঘটনার বিষয়ে গৌরীশংকর যোগাশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আশুতোষ নাথ বলেন, মঙ্গলবার আনুমানিক ১টা থেকে ৩টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা যোগাশ্রমে প্রবেশ করে দুটি দানবাক্স ভেঙে আনুমানিক ৪০ হাজার টাকা ও পূজার কাজে ব্যবহৃত কাঁসার সামগ্রীসহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। এদি রাতে আমাদের সারদা চরণ নাথের (বৈদ্যের বাড়ি) শ্রীশ্রী চণ্ডী মণ্ডপেও চুরির ঘটনা ঘটে।

এবিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিজে

ksrm