আজ অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড ফেভারিট

0

ক্রিকেট উত্তেজনায় এখনো কেউ ঘি ঢালতে পারেনি, বরং পানিই ঢেলেছে। ইংল্যান্ড-দ. আফ্রিকার নিরুত্তাপ ম্যাচের পর পাকিস্তান-উইন্ডিজের একপেশে ম্যাচ ক্রিকেট উন্মাদনার কোন রসদ যোগান দিতে পারেনি। আবার এটিও সত্য যে আপনি চাইলেও প্রতিদিন ক্রিকেট ‘রোমাঞ্চ ‘ সৃষ্টি বা উপহার দিতে পারবেন না; রোমাঞ্চ বলেকয়েও আসে না। তা হলে? কিছু করার নেই, শুধু অপেক্ষা করুন!

পেসবোলারের ‘খনি’ খ্যাত উইন্ডিজ তৈরি হয়েই ইংল্যান্ডে ল্যান্ড করেছে। নবীন-প্রবীনের যুগলবন্দী প্রথম ম্যাচেই দেখি – একালের থমাসের ৪ উইকেট এবং সেকালের গেইলের ৫০ রানে। পক্ষান্তরে পাকিস্তান যে বেশ কিছু দিন ধরে পরাজয়ের বৃত্তে ঘূরপাক খাচ্ছে তা থেকে বেরিয়ে আসতে পারেনি। তাদের আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকেছে ; ওখান থেকে দ্রুত বেরিয়ে আসতে না পারলে পয়েন্ট টেবিলেরও তলানিতে থাকতে হবে।

আজকের নিউজিল্যান্ড-শ্রীলংকা এবং অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ফেভারিট। নিউজিল্যান্ড-শ্রীলংকা ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা থাকলেও অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচে সেই আশাও নেই। ফেভারিট দল আগে ব্যাট করলে রান তিনশো প্লাস হবে। গতকালের মত আকাশ মেঘাচ্ছন্ন থাকলে আজও টসজয়ী দল আগে বল হাতে তুলে নেবে।

মাতামাতি অনেক হচ্ছে, অন্তত ‘কাপ নিয়ে কাঁপাকাপি’ আজকে হলেও হোক।

ksrm