আকবরশাহে ৩৬ ঘণ্টায় উদ্ধার চুরি হওয়া স্বর্ণ-মোবাইল, গ্রেপ্তার ৩ চোর

চট্টগ্রামে ৩৬ ঘণ্টার ব্যবধােন চুরি হওয়া স্বর্ণ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিন চোরকে।

শনিবার (৬ ডিসেম্বর) নগরীর আকবরশাহ এলাকায় এ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন—আকবরশাহ থানার জয়ন্তিকা আবাসিক এলাকার জালাল জলুর ছেলে মোহাম্মদ জুয়েল, একই এলাকার মোহাম্মদ সোহেল ছেলে মোহাম্মদ হৃদয় এবং ডবলমুরিং থানার সিডিএ বলির পাড়ার হাসমতের ছেলে মোহাম্মদ শরীফ।

আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান বলেন, গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আকবরশাহ থানায় মামলা রুজু এবং আদালতে পাঠানো হয়েছে।

ksrm