আকবরশাহে ১৫ কেজি গাঁজাসহ ধরা ২ মাদক কারবারি

চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানা এলাকায় বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) দুপুরে আকবরশাহের পাহাড়িকা পেট্রোল পাম্পের সামনে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন— মো. আল আমিন খান (২৮) ও আতাউর মোল্লা (২৫)। তাদের বাড়ি মাগুরা সদর উপজেলায় বলে জানা গেছে।

এ ঘটনায় আকবরশাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটকদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ডিজে

ksrm