আকবরশাহে হোটেল থেকে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার, ডিভোর্সের পরও ছিল ‘গোপন’ সম্পর্ক

চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকার একটি আবাসিক হোটেল থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। তারা স্বামী-স্ত্রী পরিচয় রুম ভাড়া নেয় বলে জানা গেছে।

সোমবার (১ জুন) নগরীর ফয়’স লেক এলাকার ‘হোটেল রয়েল পার্ক’ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহত দুজন হলেন—আসকার দীঘিরবপাড়ের নিয়াজ আলীর ছেলে মো. রিপন এবং  ও পুরাতন বিমান অফিস লাভ লেনের রাবেয়া রহমান গলির সোনিয়া আক্তার।

হোটেল কর্তৃপক্ষ জানায়, রোববার বিকাল ৩টার দিকে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেল রুম ভাড়া নেন তারা। ধারণা করা হচ্ছে, রাতের কোনো সময় তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর রিপনকে খুন করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সোনিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই তরুণী হয়তো তার কথিত স্বামী রিপনকে খুনের পর নিজেও আত্মহত্যা করেছে। তবে সোনিয়া রিপনের দ্বিতীয় স্ত্রী ছিল। পরিবারকে না জানিয়ে বিয়ে করায় তাদের ছাড়াছাড়ি হয়। তবুও দুজন এতদিন গোপনে সম্পর্ক বজায় রাখে।

আকবরশাহ থানা পুলিশের সঙ্গে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে আকবরশাহ এলাকার ‘রয়েল পার্ক’ নামে হোটেলটিতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছে বলে অভিযোগ রয়েছে।

জেএস/ডিজে

ksrm