আইনজীবী আলিফ হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মামলায় গ্রেপ্তার আসামির সংখ্যা ১৪ জনে দাঁড়ালো।

গ্রেপ্তার আসামির নাম লালা ওরফে লালা মেথর (৪৩)। তিনি নগরের কোতোয়ালী থানার বান্ডেল রোড এলাকার সেবক কলোনির মেথরপট্টির মৃত গঙ্গাদীন মেথরের ছেলে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে নগরের কোতোয়ালী থানাধীন বান্ডেল রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, সোমবার দুপুরে তথ্য প্রযুক্তির সহায়তায় আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি লালাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

২০২৪ সালের ২৬ নভেম্বর আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জামাল উদ্দিন বাদী হয়ে নগরের কোতোয়ালী থানায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

২০২৫ সালের ১ জুন মামলার তদন্ত কর্মকর্তা মহানগর পুলিশের সাবেক সহকারী কমিশনার (কোতোয়ালী) মাহফুজুর রহমান ৩৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। ওই বছরের ২৫ আগস্ট আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। এতে প্রধান আসামি করা হয় চিন্ময় দাসকে। ২৫ আগস্ট আদালত অভিযোগপত্র গ্রহণ করেন।

টিএ/ডিজে

ksrm