চট্টগ্রামের আনোয়ারায় অস্ত্র হাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘বুলেট শিবলুকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শিবলু হেটিখাইন মেম্বার বাড়ির আবুল হাসানের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানা পুলিশ হেটিখাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এর আগে অস্ত্র হাতে শিবলুর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়। পুলিশের তথ্য অনুযায়ী, শিবলুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এছাড়া গত ৩০ সেপ্টেম্বর বিকেলে মামলা তুলে নিতে হামলার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, শিবলুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এএইচ




