অবৈধভাবে বালু উত্তোলন, তিনজনকে অর্থদণ্ড দেড় লাখ

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ের তিন ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ৩টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার শ্রীপুর এলাকার ভারাম্ভাঘাট ও ভাঙাপুকুর এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

জানা যায়, মাটিও বালুমহাল ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) ধারায় নাজিম উদ্দিন (৫০), মো. রিদুয়ান (৩০) ও মো. ইকবাল হোসেনকে (৪০) পৃথক তিনটি মামলায় ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিফ ফাতেমা।

ডিজে

ksrm