ভূমিসেবা নিয়ে অনলাইনে করা অভিযোগ নিষ্পত্তির দিক থেকে শীর্ষে রয়েছে চট্টগ্রাম। গত চার মাসে ৮৮২টি অভিযোগ জমা পড়েছে, নিষ্পত্তি হয়েছে ৪৮৬টি।
ভূমি মন্ত্রণালয়ের অভিযোগ প্রতিকার ব্যবস্থার (জিআরএস) অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে চলতি বছরের ১৯ মে থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে জমা পড়া ও নিষ্পত্তি হওয়া অভিযোগের তথ্য তুলে ধরা হয়েছে।
তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ময়মনসিংহ, এখানে নিষ্পত্তি হয়েছে ১৯৭টি অভিযোগ।
প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামে মোট ৮৮২টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৪৮৬টি নিষ্পত্তি হয়েছে। সেই হিসেবে নিষ্পত্তির হার ৫৫ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ময়মনসিংহে নিষ্পত্তির হার ৪১ শতাংশ।
অভিযোগ নিষ্পত্তির সংখ্যায় এরপর রয়েছে পাবনায় ১৭০টি, বগুড়া ১৬২টি, যশোর ১৬০টি, নোয়াখালী ১৫৭টি, ঢাকা ১৪৪টি ও রাজশাহীতে ১৪৩টি।
সারাদেশে একই সময়ে অনলাইনে মোট ১৫ হাজার ২০১টি ভূমিসেবা-সংক্রান্ত অভিযোগ জমা পড়ে। মোট নিষ্পত্তি হয়েছে ৪ হাজার ৩৮৪টি। এখনও অপেক্ষায় রয়েছে ১০ হাজার ৮১৭টি অভিযোগ। অভিযোগ নিষ্পত্তির হার ২৯ শতাংশ।
অনলাইনে অভিযোগ করে উপকৃত হয়েছেন অনেক নাগরিক। কেউ খাজনা দিতে গিয়ে সমস্যায় পড়েন, কেউবা ভূমি উন্নয়ন কর সংক্রান্ত সমস্যার সমাধান পেয়েছেন। আবার অনেকে সহজেই নামজারি খতিয়ান পেয়েছেন।
নাগরিকদেে ভূমি সংক্রান্ত অভিযোগ ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অনলাইনে দাখিলের সুযোগ রয়েছে। যা নিষ্পত্তি জন্য নির্দিষ্ট কর্মকর্তাও আছেন।
ডিজে




